বিনোদন ডেস্ক : এবিসিডি ফ্র্যাঞ্চাইজি নির্মাণ করতে চলেছে এ সিরিজের পরবর্তী সিক্যুয়েল এবিসিডি থ্রি। আর সিরিজের দ্বিতীয় সিনেমার মতো এ সিনেমাতেও থাকছেন বরুন-শ্রদ্ধা জুটি।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রেমো ডিসুজা বলেন, ‘বর্তমানে সবাই এবিসিডি টু সিনেমা দেখা নিয়ে ব্যস্ত আছেন। আমি অন্য একটি সিনেমার শুটিং নিয়ে আছি। বরুনও অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত, শ্রদ্ধাও তাই। যখন সবাই কাজ থেকে মুক্ত হবো তখনই এবিসিডি থ্রি সিনেমার কাজ শুরু করব।’
২০১৩ সালে তৈরি হয় নাচ নির্ভর সিনেমা এবিসিডি-অ্যানি বডি ক্যান ড্যান্স। এরপর এ বছর মুক্তি পায় এবিসিডি টু সিনেমা। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে বরুন-শ্রদ্ধা অভিনীত সিনেমাটি।