• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেয়ে ঘোষণা দিয়ে আফিজার দায়িত্ব নিলেন এমপি

Afizaনাটোর: অভাবের কারণে যার স্বপ্ন দেখা হয়নি। নির্দিষ্ট বয়সের আগেই শিকার হতে হয়েছে বাল্যবিয়ের। স্বামী নির্যাতনের শিকার অসহায় বাল্যবধূ আফিজাকে নিজের ‘মেয়ে’ ঘোষণা দিয়ে তার সব দায়িত্ব নিয়েছেন নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজিফাকে দেখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ সময় বাল্যবিয়ের সঙ্গে জড়িতরাসহ স্বামী সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

স্বামীর জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকায় ক্ষতবিক্ষত হয়ে বর্তমানে নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ৫নং বেডে চিকিৎসাধীন রয়েছেন আজিফা। নির্যাতনের বর্বর কাহিনী বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে খবরটি পড়ে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস শনিবার দুপুরে তাকে দেখতে যান। এ সময় অসহায় আফিজাকে নিজের ‘মেয়ে’ ঘোষণা দিয়ে তার সব দায়িত্ব নেন তিনি।Natore-Violence-Against-BM-220x300

উল্লেখ্য, বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে সবুজ হোসেনের (২৯) সঙ্গে গুরুদাসপুর উপজেলার খাঁকড়াদহ গ্রামের দিনমজুর আফছার আলীর মেয়ে আফিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের ১০ মাসের মাথায় স্বামী সবুজ হোসেনের জ্বলন্ত সিগারেটের আগুনে ক্ষতবিক্ষত হয়ে এখন হাসাপতালে দিন কাটাচ্ছেন আজিফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ