• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Nilphamari Pic-01সিসি নিউজ: নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব জন সংখ্যা দিবস। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে  একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাবেয়া আলিম, সুর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক ফারহানা আকতার, মেরিস্টোপ ক্লিনিকের ব্যবস্থাপক আশরাফুল আলম প্রমুখ।
শেষে সেখানে জেলায় ৬০ ইউনিয়ন পরিষদের মধ্যে কাজের শ্রেষ্টত্ব অর্জনের জন্য ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন রায়, বেসরকারী সংস্থারমধ্য সূর্যের হাসি ক্লিনিক সৈয়দপুর, এফপিএবি সৈয়দপুর পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মকর্তা ও দুই কর্মচারীকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
দিবসটি সফল ভাবে পালন করতে  জেলা স্বাস্থ্য বিভাগ, সূর্যের হাসি, মেরী স্টোপ ক্লিনিক, উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক ও আরডিআরএস সার্বিক সহযোগীতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ