• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে দেড় মণ গাঁজা আটক

Atokফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ শনিবার রাত ১ টায় পৌর শহরের ধানহাটির মোড়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ট্রাকসহ দেড় মণ গাঁজা আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন ট্রাকের চালক মোঃ উজ্জ্বল মিয়া (৩০) এবং চালকের সহকারি মো. দোলন মোল্লা (৪৫)। উজ্জ্বল মিয়া বগুড়া জেলার মাটিরডালি মহল্লার মোখলেছার রহমানের ছেলে এবং দোলন মোল্লা একই শিবগঞ্জ থানার জাহাঙ্গীরাবাদ মহল্লার মৃত মহসিন মোল্লার ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুমিল্লা থেকে গাঁজা ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৮৬০১) ফুলবাড়ি যাচ্ছে। এসময় শহরের  ঘোড়াঘাট রেলগুমটিতে ওসি নেতৃত্বে পুলিশের একটি দল ট্রাকটিকে থামতে বললে চালক ট্রাকটি দ্রুত চালিয়ে ফুলবাড়ির দিকে যেতে থাকে। এসময় পুলিশ পৌর শহরের ধানহাটির মোড়ে গতিরোধ করে ট্রাকটি থামিয়ে উজ্জ্বল ও দোলনকে গ্রেফতার করে। ট্রাকটি তল্লাশী করে ছয়টি চটের বস্তায় ৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়। ওসি আমিরুজ্জামান জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ