সিসি নিউজ: উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলে আবার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে রোববার সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন রোডের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র জানিয়েছে শুক্রবার রাত থেকে তিস্তায় পানি বাড়তে থাকে এবং শনিবার সকাল ৬টা থেকে বিপদসীমার ( বিপদসীমা ৫২ দশমিক ৪০) ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তায় পানি বৃদ্ধির কারনে ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাপারের নিম্নাঞ্চল ও চরের গ্রামগুলোতে পানি উঠেছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানায়, উজান থেকে ধেয়ে আসা পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।