• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Population Day Pictureদিনাজপুর প্রতিনিধি : “নারী-শিশু সবার আগে-বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
বিশ্ব জনসংখ্যা দিবসে দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগ ব্যাপক কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরন ইত্যাদি।
এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া। র‌্যালিতে দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. খাদিজা নাহিদ ইভা, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার লায়লা হুসনে আরা আরজু, মহিলা ও শিশু স্বাস্থ্য কল্যাণ সমিতির সভাপতি শিখা ঘোষ, নির্বাহী পরিচালক মোঃ ইদ্রিস আলী, রোকেয়া হেলথ ফাউন্ডেশন এন্ড এ্যাডুকেশনের প্রকল্প ব্যবস্থাপক রওশন জাহান হেনা, এফপিএবি, কাঞ্চন সমিতি, মেরী স্টোপ, আরডিআরএসসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
র‌্যালী শেষে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. খাদিজা নাহিদ ইবার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক ডা. গোপী নাথ বসাক ও সিভিল সার্জন প্রতিনিধি ডা. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার লায়লা হুসনে আরা আরজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসওসিএমও মহসিনা খাতুন, এফপিআই শাহাদত হোসেন, এফপিএবি  জেলা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, কাঞ্চন সমিতির প্রকল্প পরিচালক ডা. মৃনাল কান্তি রায়, রোকেয়া হেলথ ফাউন্ডেশন এন্ড এ্যাডুকেশনের প্রকল্প ব্যবস্থাপক রওশন জাহান হেনা প্রমুখ। সভা পরিচালনা করেন অমল চন্দ্র রায়।
প্রধান অতিথি বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে সবাইকে কাজ করতে হবে। পরিবার পরিকল্পনা কার্যক্রম পূর্বের চেয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়া অবস্থা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে এবং কার্যক্রমের গতি বাড়াতে হবে। বিশেষ করে যারা পরিবার পরিকল্পনা কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন তাদের আরো  সক্রিয় হতে হবে। পরিকল্পিত পরিবার ছাড়া দেশের এবং জাতির উন্নয়ন সম্ভব নয়। নি¤œ মধ্য আয়ের দেশ হিসেবে আমাদের টিকে থাকতে হলে মানবসম্পদ উন্নয়ন ছাড়া কোন বিকল্প নেই।
র‌্যালীতে ও আলোচনা সভায় দিনাজপুর সদর হাসপাতালের নার্স, সেবা ইনস্টিটিউটের শিক্ষার্থী, রোকেয়া হেলথ ফাউন্ডেশন এন্ড এ্যাডুকেশন, আরডিআরএস, এফপিএবি, কাঞ্চন সমিতি, মহিলা ও শিশু স্বাস্থ্য কল্যাণ সমিতি,  মেরী স্টোপের কর্মকর্তা-কর্মচারী ও মাঠকমীরা অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে রোকেয়া হেলথ ফাউন্ডেশন এন্ড এ্যাডুকেশনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ইফতার প্রদান করা হয়।
সব শেষে ২০১৪-২০১৫ অর্থ বছরে দিনাজপুরে বিভিন্ন ক্যাটাগরিতে সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ ৫ কর্মীকে পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের এফডাব্লিউভি কাওসার বানু, ফজিলপুর ইউনিয়নের এফডাব্লিউভি বিজলী রানী সরকার, ফাজিলপুর ইউনিয়নের ইউএইচ এন্ড এফডাব্লিউভি, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ ও বেসরকারী প্রতিষ্ঠান এফপিএবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ