• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণের পর তরুণীকে গলাকেটে হত্যা

Hotta1431330297সাভার : আশুলিয়ায় হাসিনা (২০) নামের এক তরুণীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকার হাবু মিয়ার ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ।

হাসিনা মানিকগঞ্জের দৌলতপুর এলাকার জিয়নপুর গ্রামের লোকমান হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, হাসিনা আশুলিয়ার গাজিরচট এলাকার নয়াপাড়া মহল্লার হাবু মিয়ার বাড়িতে ভাড়া থেকে আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। রোববার দুপুরের দিকে প্রতিবেশীরা কক্ষের ভেতর তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ভেতরে থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নিহত তরুণীর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ