• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বীরগঞ্জে প্রতারণার শিকার মেরিনা এখন হাসপাতালে..

Onosonসিসি নিউজ: নিঃসন্তান আব্দুস সাত্তার (৪০) বাবা হতে চায়, তাই বিয়ের প্রয়োজন- আর এ প্রলোভন দিয়ে স্বামী পরিত্যক্তা মেরিনার (২৮) সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।  এভাবে কেটে যায় দীর্ঘ সাতটি মাস। এরই মধ্যে বিয়ে করার চাপ দিলে সুচতুর সাত্তার প্রেমিকা মেরিনাকে ঘরে না তোলার নানা ফন্দি আঁটতে থাকে। অবশেষে উপায়হীন মেরিনা বিয়ের দাবিতে সাত্তারের বাড়িতে অনশন করতে বাধ্য হয় । ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে।

সূত্র মতে, নিজপাড়া ইউনিয়নে দাড়িয়াপুর গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী মেরিনা আক্তার (২৮) একই গ্রামের আখিমউদ্দীন শাহ’র পুত্র আব্দুস সাত্তারের বাড়ীতে ৫ জুলাই থেকে বিয়ের দাবীতে অনশন শুরু করে। নানা প্রলোভনে অনশন বন্ধ করতে চেষ্টা করে সাত্তারের লোকজন। অনশনের একদিন পর সাত্তারের বড় ভাই আলহাজ্ব আব্দুল আজিজ সৃষ্ট ঘটনা নিষ্পত্তি করার কৌশলে মেরিনার ইচ্চার বিরুদ্ধে তার (হাজী) নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে স্থানীয়  হাতেগোনা লোকজনের উপস্থিতিতে একটি সালিশী মোটা অঙ্কের বিনিময়ে বিয়ে না দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু ওই সিন্ধান্ত না মেনে বিয়ের দাবিতে অনড় থাকে মেরিনা । কৌশল অবলম্বনে ব্যর্থ সাত্তার ও আজিজের লোকজন চার দিন আটকের পর অবশেষে মেরিনাকে শারিরীক নির্যাতন করে জোর পূর্বক আজিজের বাড়ি থেকে বের করে দেয়।

মেরিনা জানান, দুইটি মেয়ে সন্তান রেখে স্বামী মারা যায়। পরে সন্তানদের নিয়ে পিতার গৃহে ফিরে আসতে হয়। সুযোগ বুঝে একই গ্রামের নিঃসন্তান  সাত্তার আমাকে বিয়ে করে সন্তানের পিতা হওয়ার প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে । দীর্ঘ সাত মাস এভাবে দৈহিক সম্পর্ক করার পর গত ক’দিন থেকে বিয়ের কথা বললে সে এড়িয়ে চলার চেষ্টা করায় বাধ্য হয়ে আমি অনশন করেছি।

মেরিনার বাবা হাফিজ উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার প্রতারক সাত্তারের কাছে মোটা অংকের টাকা আদায় করে আমাকে দিতে চায়।  আমি টাকা চাই না, এ ঘটনার বিচার চাই।

 নিজপাড়া ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিপুরন স্বরূপ দেড়লক্ষ টাকা আমার কাছে জমা রয়েছে।

১০ জুলাই খবর পেয়ে আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটি’র সদস্যরা মেরিনাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। মেরিনা ওই হাসপাতালের গাইনী বিভাগের ৩২ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ