সিসি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাজীরগাঁও এলাকায় মুজিবুর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র মতে, নিহত মুজিবরের নবাবপুরে আজিজ কেব্ল নামের একটি ইলেকট্রিক দোকান আছে। ব্যবসায়িক কাজে রাতে তিনি দোকানে ছিলেন। ভোরে সেহরি খাওয়ার জন্য বাসায় ফিরছিলেন। এ সময় বাসার সামনে এলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানা-পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে।