• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের মাটিতে হ্যাটট্রিক সিরিজ জয় টাইগারদের

soummo-620x3301436976383খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হ্যাটট্রিক সিরিজ জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতে নিল টাইগাররা। এদিকে দেশের মাটিতে টানা চারটি সিরিজ জয়ের রেকর্ড গড়ল তারা।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বাধায় ম্যাচটি ৪০ ওভারে নির্ধারিত করা হয়। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে সৌম্য সরকারের ও তামিম ইকবালের অর্ধশতকে ২৬.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা। দলীয় ৫০ রানের মধ্যে একে একে মাঠ থেকে বিদায় নেন ডি কক (৭), ডু প্লেসিস (৬), আমলা (১৫) ও রুশো (১৭)।

মিলার ও ডুমিনি জুটি দলকে কিছুটা স্বস্তি এনে দেন। বৃষ্টির পর মিলারের আউট হওয়ার আগে তাদের জুটি থেকে আসে ৫৩ রান। ৫১ বলে পাঁচটি চারে ৪৪ রান করেন মিলার। শেষ বলে মাঠ থেকে বিদায় নেয়ার আগে ৭০ বলে ৫১ রান করেন ডুমিনি।

বাংলাদেশের বোলার সাকিব তিনটি উইকেট পান। দুটি করে উইকেট নেন মুস্তাফিজ ও রুবেল। অধিনায়ক মাশরাফি ও মাহমুদল্লাহ নেন বাকি দুটি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ