সিসি নিউজ: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার পবিত্র ঈদুল ফিতর।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।