সিসি নিউজ: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তারের পাশাপাশি সাধারণ সম্পাদক আকরামুল হাসান আকরামের বাসাতেও অবিযান চালিয়েছে পুলিশ। তবে এসময় আকরাম ঢাকার বাইরে থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
রোববার রাত ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে আকরামের বাসায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায় বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটুয়ারী।
এদিকে ঠিক একই সময় পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তার করে পুলিশ।