• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে তুলকালাম কাণ্ড! (ভিডিও)

Pakখেলাধুলা ডেস্ক : সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে রোববার প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৩১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৪১.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ফলে ১৩৫ রানের বড় জয় পায় সফরকারীরা। তবে এই ম্যাচে একপর্যায়ে ঘটে তুলকালাম কাণ্ড।

১৫৮ রানেই যখন শ্রীলঙ্কার ৭ উইকেট নেই, তখন গ্যালারি থেকে পাকিস্তানের খেলোয়াড়দের পাথর ছোড়া হয়। গ্যালারিতে পাকিস্তানের এক দর্শককে মারধর করতেও দেখা যায়। পাথর ছোড়ায় খেলতে অস্বীকৃতি জানান পাক ক্রিকেটাররা। একপর্যায়ে তারা মাঠের মাঝখানে এসে জড়ো হয়ে বসে থাকেন। এতে খেলা বন্ধ থাকে প্রায় ৪০ মিনিট।

পরে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা এসে উগ্র সমর্থকদের স্টেডিয়ামছাড়া করলে খেলতে রাজি হয় পাকিস্তান। একপর্যায়ে পুলিশ পুরো স্টেডিয়াম দর্শকশূন্য করে ফেলে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১৩৫ রানে হার মানে পাকিস্তানের কাছে।

ভিডিও লিঙ্ক :

https://youtu.be/StnLgak-9-8


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ