সিসি নিউজ: হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে ভারতীয় ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি চটের বস্তার ভেতর হতে ভারতীয় ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া হওয়া ফেনসিডিলগুলো ধ্বংসের লক্ষে জয়পুরহাট-৩-বিজিবি ব্যাটালিয়নে জমা রাখার জন্য পাঠানো হয়েছে।