• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫২ মামলায় তিন নেতার আগাম জামিন

high-cortসিসি নিউজ: নাশকতার ৫২ মামলায় বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন২৭ জুলাই শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার বিচারপতি।

মঙ্গলবার ওই আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এ আদেশ দেন।

নাশকতার ৫২ মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমানের আগাম জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ১৪ জুলাই আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বিএনপির এই তিন নেতাকে গত ৯ জুলাই চার সপ্তাহের আগাম জামিন দেয়।

বিএনপির যুগ্মমহাসচির আমানউল্লাহ আমান গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পান ৯ মামলায়। এর মধ্যে ঢাকার পল্টন থানায় পাঁচটি, যাত্রীবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলা রয়েছে।

আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান পল্টন থানার এক মামলায়।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম ওইদিন যশোরের চার মামলায় চার সপ্তাহের আগাম জামিন পান।

তরিকুল ইসলামের চার মামলা ছাড়া ৫২ মামলায় তিন নেতার আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ