• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজন হত্যা: ইন্টারপোলের ‘রেড নোটিশ’

interpol_kamrulসিসি ডেস্ক: শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার অন্যতম আসামি কামরুল ইসলামের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির ওয়েবসাইটে ‘রেড নোটিশে’ কামরুলের ছবিসহ যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এসব তথ্য অনুবাদ করে দুই-একদিনের মধ্যে রিয়াদে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় এনসিবির সহকারী মহাপরিদর্শক (এআইজি) মাহবুবুর রহমান ভুঁইয়া।

মঙ্গলবার রাতে মাহবুবুর রহমান জানান, দুই দিন আগে ইন্টারপোলে কামরুলের বিষয়ে তথ্য দেওয়া হয়েছিল। আজ তা প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, এনসিবির সব তথ্য আরবিতে অনুবাদের কাজ চলছে। শেষ হলে দুই-একদিনের মধ্যে তা রিয়াদের এনসিবিতে পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে চলে যান সৌদি আরব প্রবাসী কামরুল। সৌদি বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জেদ্দায় তাকে আটক করে। এরপর তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ