• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারির ফল প্রকাশ

teacher-reg-ntrca-logoসিসি নিউজ: দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এবার স্কুল, কলেজে গড় পাসের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। এরমধ্যে স্কুল পর্যায়ে পাসের হার ১৩ দশমিক ০৯ ও কলেজ পর্যায়ে ২০ দশমিক ৯৬ শতাংশ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ফল প্রকাশের কথা জানানো হয়। পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেবে।

নতুন নিয়ম অনুযায়ী, উত্তীর্ণরা বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এনটিআরসিএ গত ১২ জুন দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা নেয়। পরীক্ষায় মোট ৪ লাখ ৮০ হাজার ৬৭০ জন অংশ নেয়। এরমধ্যে স্কুল পর্যায়ে পরীক্ষার্থী ৩ লাখ ১৪ হাজার ৭৩৯ ও কলেজ পর্যায়ে এক লাখ ৬৫ হাজার ৯৩১ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৭৫ হাজার ৯৮৯ জন। এরমধ্যে স্কুল পর্যায়ে ৪১ হাজার ২০৩ জন ও কলেজ পর্যায়ে ৩৪ হাজার ৭৮৬ জন উত্তীর্ণ হয়েছেন।

এবার থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। একসঙ্গে ২ পরীক্ষার পরিবর্তে এখন থেকে আলাদাভাবে প্রিলিমিনারিতে পাস করার পর লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। লিখিত পরীক্ষায় পাস করলেই পাওয়া যাবে সনদ।

আগে স্কুল এবং কলেজ পর্যায়ে দুটি পরীক্ষা একসাথে ৪ ঘণ্টা ধরে (এমসিকিউ পদ্ধতিতে আবশ্যিক বিষয়ের পরীক্ষা ১ ঘণ্টা এবং বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়-ভিত্তিক লিখিত পরীক্ষা ৩ ঘণ্টা) বিরতিহীনভাবে নেওয়া হতো।

দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে প্রথম ধাপে ১ ঘণ্টার ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় পাস করা পরীক্ষার্থীরা বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়-ভিত্তিক ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অংশ নেবেন।

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ পেতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক। নিবন্ধন সনদের মেয়াদ আগে ৫ বছর থাকলেও ২০১৩ সালের ২০ জুন তা আজীবন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ