• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খালাস পেলেন নাছির ও নিজাম

Nasim101437551806চট্টগ্রাম : হত্যাচেষ্টার মামলা থেকে খালাস পেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তার সঙ্গে খালাস পেয়েছেন সাংসদ নিজাম হাজারীও।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম নুরুল হুদা এই মামলা থেকে আ জ ম নাছিরসহ মোট ১৭ আসামির সবাইকে বেকসুর খালাস প্রদান করেন।
এই মামলায় অপর এক অন্যতম আসামি ছিলেন ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তাকেও আদালত বেকসুর খালাস দিয়েছেন।
চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম মামলার রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ১৯৯৩ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর লালদীঘির মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক জনসভায় সংঘর্ষের ঘটনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী আ জ ম নাছির ও নিজাম হাজারীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাটি করেন।
দীর্ঘদিন পর মামলায় যাবতীয় কার্যক্রম শেষে রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত আসামি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, ফেনীর সাংসদ নিজাম হাজারীসহ সবাইকে বেকসুর খালাস প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ