• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত

Dinajpur-Nihoto-Picঘোড়াঘাট: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের পিতা ও ভাই। তাদের মূমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। নিহতের নাম আরিফুল ইসলাম (২০)। সে ঘোড়াঘাট ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলো বলে জানা গেছে। আহতরা হলেন, নিহতের পিতা বাবলু মিয়া (৪৬) ও ভাই মাসুদ (২৬)।

ঘটনাটি ঘটেছে,আজ বুধবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলার ২ নং পালশা ইউপি’র দাম পাড়া গ্রামে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.নুরুজ্জামান চৌধূরী। তিনি জানান, ৪ বছর ধরে এক বিঘা জমি নিয়ে ওই গ্রামের বাবলু মিয়া’র সাথে তার চাচাতো ভাই ছামাদ আলী ও শাহজাহানের বিবাদ চলছিলো । আজ সকাল ১০টায় বাবলু মিয়া তার দু’ছেলে মাসুদ (২৬) ও আরিফুল ইসলাম (২০ কে নিয়ে বিবাদমান ওই জমিতে হাল চাষ করতে যায়। এ সময় প্রতিপক্ষরা লাঠি-সোটা ও অস্ত্র-সস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে হামলা চালায়। এতে বাবলু মিয়া,আরিফুল ইসলাম ও মাসুদ গুরত্বর আহত হলে প্রতিবেশীরা তাদের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসকরা আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত বাবলু ও মাসুদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ