• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজন হত্যা: ৩/৪ দিনের মধ্যে চার্জশিট

Anisul Ministerঢাকা: আগামী তিন চার দিনের মধ্যে শিশু রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, এ মামলার বিচারিক কাজ যেন দ্রুত হয় এবং হত্যার সঙ্গে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় সেরকম চিন্তাই সরকার করছে।

বৃহস্পতিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এ মামলার চার্জশিট পাওয়া মাত্রই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। বিচারিক কাজ যেন দ্রুত নিষ্পত্তি করা হয় সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, রাজন হত্যা মামলাটি যেন দ্রুত শেষ করা হয় সে বিষয়টি আমি নিশ্চিত করবো। প্রসিকিউশন যেন এ বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে সে ব্যাপারটিও আমি নিশ্চিত করবো। তিনি আমি আশা করছি এ বিচারের এমন দৃষ্টান্তমূলক সাজা হবে যাতে করে কেউ এ রকম অপরাধ করতে কেউ যেন দুঃস্বপ্নও না দেখে।

সরকারী কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইন করার সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এ আইন করার চিন্তা করা হয়নি।

সরকারি কর্মকর্তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মানে এই না এ আইনের মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেয়া নয়। তবে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা করার ক্ষেত্রে কোনো অনুমতির প্রয়োজন হবে না।

তিনি বলেন, পূর্বে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতির প্রয়োজন হতো। আর এখন নতুন করে যে আইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখানে কোনো কর্মকর্তাকে গ্রেপ্তারের আগে সরকারের অনুমোদন লাগবে।

এর আগে তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বিষয়ে বলেন, আপনাদের কাছে সাধারণ মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে। আগামী তিন মাসের মধ্যে বিচারকদের নতুন ল্যাপটপ দেয়া হবে বলে জানান আইনমন্ত্রী। বিচারকদের কাজের কথা চিন্তা করে এ সরকার বিচারকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি খন্দকার মুসা খালেদ। এতে উপস্থিত ছিলেন, আইন সচিব আবু সালেহ মোহাম্মাদ জহিরুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ