নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার টাগারপাড় এলাকায় বাবু নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাবু টাগারপাড় বাজার এলাকার তোফাজ্জ্বল মিয়ার ছেলে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ ছিল বাবুর। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাবু টাগারপাড় এলাকায় গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে এবং এক পর্যায়ে গুলি করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।