• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিগগিরই ৫০ হাজার পুলিশ নিয়োগ

Policমৌলভীবাজার: মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশে শিগগিরই ৫০ হাজার সদস্য নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে প্রতিটি উপজেলায় পুলিশ প্রশাসনে প্রয়োজনীয় যানবাহন দেয়ার জন্য যানবাহন ক্রয়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে গিয়ে মন্ত্রী প্রথমে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ, পুলিশ সুপার শাহ জালাল, উপজেলা চেয়ারম্যন রফিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোছাদ্দেক হোসেন মানিক সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ