• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মধ্যাহ্ন বিরতির আগে খেলা শুরুর সম্ভাবনাই নেই

Bangladesh-v-South-Africa-21437714277খেলাধুলা ডেস্ক: বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চতুর্থ দিনেও বৃষ্টি হানা দিয়েছে।

আজ ভোর থেকেই চট্টগ্রামের আকাশ কাঁদছে। সকাল ৯টা থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে গেছে। পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই দলের খেলোয়াড়রা হোটেল থেকেই বের হননি। দুপুর ১২টার দিকে তারা হোটেল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। অর্থাৎ মধ্যাহ্ন বিরতির আগে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ৮৩.৪ ওভারে ২৪৮ (বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯)
বাংলাদেশ: প্রথম ইনিংস ১১৬.১ ওভারে ৩২৬ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮,  হার্মার ৩/১০৫,  ফিল্যান্ডার ২/৪০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ