• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারে ৪ জনের মৃত্যু

Deathপটুয়াখালী  : পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- আব্দুল হাই (৫২), ইব্রাহীম (২৮), দিনা আক্তার (২২) ও মৌ আক্তার (২০)। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ধলাপাড়া ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, ধলাপাড়া গ্রামের রাঢ়ী বাড়ির বাসিন্দা আব্দুল হাই তার নিজ পুকুরে মাছ ধরতে নামেন। মাছ ধরা শেষ হলে তার জামাতা ইব্রাহীম ঘর থেকে একটি পাত্র নিয়ে মাছ নিতে আসেন। এ সময় পুকুরের উপর দিয়ে নেওয়া পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুকুরে পতিত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুল হাই। পরে ইব্রাহীম তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে আব্দুল হাইয়ের দুই মেয়ে মৌ ও দিনা পালাক্রমে  তাদের স্পর্শ করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতদের উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ