• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে ফের সড়ক দুর্ঘটনায় নিহত ২

Accidentসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় রিকশাভ্যানের (তিন চাকার) দুই আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় রিকশাভ্যানটির চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মান্নান নগর ৪ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে সাহেব আলী (৪০) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (৩২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, সকালে হাটিকুমরুল থেকে বনপাড়া অভিমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ