• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বে জনসংখ্যা ৭৩০ কোটি

un1438269756আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে বর্তমানে জনসংখ্যা ৭৩০ কোটিতে পৌঁছেছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৯ লাখ ৯৬ হাজার। ১৩১ কোটি জনসংখ্যা নিয়ে প্রতিবেশি ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের কাছাকাছি অবস্থান করছে। চীনের জনসংখ্যা আনুমানিক ১৩৮ কোটি। ২০২২ সালেই চীনকে টপকে শীর্ষ ওঠে যাবে ভারত।

গত ১০ বছর আগে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২৪ হলেও বর্তমানে তা কমে ১ দশমিক ১৮তে দাঁড়িয়েছে। তবে আগামী ১২ বছর বিশ্বে এ হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে গরিব ও উন্নয়নশীল  দেশের উন্নয়নে এটা মারাত্মক হুমকি সৃষ্টি করবে।

বুধবার প্রকাশিত জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সমীক্ষা-২০১৫-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন দেশের ২০১০ সালের জাতীয় জনসংখ্যা সমীক্ষা এবং সম্প্রতি স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সমীক্ষার ফলাফলের সমন্বয়ে ওই সমীক্ষা করে জাতিসংঘ সচিবালয়ের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দফতরের জনসংখ্যা বিভাগ।

সমীক্ষা অনুয়াযী, মোট জনসংখ্যার ৬০ শতাংশ (৪৪০ কোটি) এশিয়ায়, আফ্রিকায় ১৬ শতাংশ (১২০ কোটি), ইউরোপে ১০ শতাংশ (৭৩ দশমিক ৮ কোটি),  লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ৯ শতাংশ (৬৩ দশমিক ৪ কোটি), উত্তর আমেরিকায় ৫ শতাংশ (৩৫ দশমিক ৮ কোটি) এবং ওশেনিয়ায় ৩ দশমিক ৯ কোটি মানুষ বাস করে।

সমীক্ষায় বলা হয়, জনসংখ্যার ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আটে। দেশটির মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৮ কোটি ১২ লাখ ৭৭ হাজার নারী আর পুরুষ ৭ কোটি ৯৭ লাখ ১৯ হাজার। নারী-পুরুষের গড় ১০২: ১০০। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৭৮।

সমীক্ষায় আরো বলা হয়েছে, ২০২২ সালের পরও ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে এবং ২০৩০ সালের মধ্যে তা ১৫০ কোটিতে পৌঁছে যাবে আর ২০৫০ সালের মধ্যে তা ১৭০ কোটিতে দাঁড়াবে।

অপরদিকে ২০৩০ সাল পর্যন্ত চীনের জনসংখ্যা কমবেশি প্রায় একই থাকবে আর তারপর থেকে কমতে থাকবে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, আগামী দশকগুলোতে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রধানত নয়টি দেশকে কেন্দ্র করেই ঘটবে। এই দেশগুলো হলো- ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও উগান্ডা।

তবে সমীক্ষা আশঙ্কা করা হয়, এ হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে অনুন্নত ও উন্নয়নশীল দেশে (বাংলাদেশসহ) উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ