• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্দো-বাংলা সীমান্তে ভারতের কারফিউ

Bangladesh_India1438341590আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তে কারফিউ (সান্ধ্য আইন) জারি করেছে  রাজ্যের কাছাড় জেলা প্রশাসন। ওই এলাকা দিয়ে ভারতে জঙ্গি প্রবেশ ও চোরাচালান রোধে বৃহস্পতিবার রাতে ওই আদেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট এস বিশ্বনাথ।

কারফিউ জারির যৌক্তিকতা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত দিয়ে জঙ্গি প্রবেশের ঝুঁকি বেড়ে যাওয়ায় এ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা পরবর্তী কয়েক মাস বলবৎ থাকবে। তবে অন্য একটি সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি সম্পন্ন হওয়ার পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের আশঙ্কা বেড়ে যাওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে সীমান্ত দিয়ে গরু চোরাচালান রোধ এবং জঙ্গি প্রবেশে প্রতিরোধ গড়ে তুলতে সীমান্তে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করে ভারত সরকার।

রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, আইনের ১৪৪ ধারায় সীমান্তের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মানুষের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী দুই মাস রাত ৮ থেকে সকাল ৫টা পর্যন্ত এ আইন (কারফিউ) বলবৎ থাকবে।

এ ছাড়া আন্তর্জাতিক ওই সীমান্তের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রাত ৮ থেকে ৫টা পর্যন্ত কোনো যান চলাচল করতে পারবে না। তবে সরকারি কর্মকর্তারা এ আইনের বাইরে থাকবে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ