• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে মোল্লা ট্রাভেলসের হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন

SAM_0375চাঁদপুর প্রতিনিধি: শহরের বায়তুল আমিন জামে মসজিদে সম্পন্ন হয়েছে হজ্ব প্রশিক্ষণ। কুমিল্লা রোডস্থ গিয়াসউদ্দিন সরকার ভিলার আলহাজ্ব মো. মাসুদ হোসেন ও ল্যামারাস ট্রাভেলসের গ্রুপ লিডার প্রফেসর পাড়ার আলহাজ্ব মোহাম্মদ হোসেনের উদ্যোগে শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের ৩য় তলায় ৩ আগস্ট হতে ৬ আগস্ট পর্যন্ত এ হজ্ব প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সমাপনী দিনের সকালে হজ্বের মাসাআলা সম্বন্ধে আলোচনা করেন বাসস্ট্যান্ড মাদ্রারাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা আবদুর রশিদ তালুকদার। সমাপনী দিনে শতাধিক হজ্ব যাত্রী প্রশিক্ষণে অংশ নেন। মূল প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন চৌধুরী জামে মসজিদের সাধারণ সম্পাদক হজ্ব প্রশিক্ষক আলহাজ্ব মো. ফারুকুল ইসলাম। তিনি হজ্ব প্রশিক্ষণার্থীদের হাতে কলমে যাবতীয় কার্যক্রম প্রশিক্ষণ দেন। বৃহস্পতিবার আলহাজ্ব মো. ফারুকুল ইসলাম তার রচিত অতি সহজ ও সংক্ষেপে একটি হজ্ব গাইড সকল হজ্ব যাত্রীর মাঝে বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ