• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাদ্যে বিষক্রিয়ায় বিএসইসির ৮ কর্মকর্তা-কর্মচারী হাসপাতালে

D-M-C1-newsসিসি নিউজ : রাজধানীর কারওয়ানবাজার বিএসইসি ভবনে খাদ্যে বিষক্রিয়ার ফলে এক নারীসহ ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- আলাউদ্দিন মৃধা (৩৩), আমিনুল ইসলাম (২৮), সৈয়দ শহীদুল ইসলাম (৩২), আবদুল গণি মিয়া (৩৬), ডেইজি সুলতানা (২৮), ফারুক মিডি (৩২), শাহীনুল ইসলাম শাহীন (৩০) ও শহীদুল ইসলাম (৩০)।

তারা সবাই স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী।

তারা বিএসইসি ভবনের তৃতীয়তলায় স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য সারাদেশ থেকে এসেছিলেন।

স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের মেডিকেল অফিসার ডা. সুবিমল সরকার জানান, করপোরেশনের অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য সারাদেশ থেকে তারা এখানে এসেছিলেন। মধ্যাহ্নভোজের পর বাইরে থেকে আনা স্যান্ডউইচ খেয়ে ১০ থেকে ১২ জন অসুস্থ হয়ে পড়েন। কারো পেটে ব্যথা ও বমি হয়। তাৎক্ষণিক ওখানেই কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এই ৮ জনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাকিব মোহাম্মদ আবদুল বাকি জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের কারো পেট ব্যথা ও বমি হয়েছে। তাদের মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।

দ্যা রিপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ