• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

মৃত্যুনীলফামারী প্রতিনিধি: বিদ্যুৎ চালিত সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে বাবা মকবুল হোসেন (৬০) ও ছেলে মনোয়ার হোসেন (৩৫) মারা গেছেন। সোমবার সকাল ৯টার দিকে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, সোমবার সকালে মনোয়ার হোসেন আমন ক্ষেতে সেচ দেওয়ার জন্য  বিদ্যুৎ চালিত সেচপাম্প চালু করার জন্য স্লুইস দিতে গেলে সেখানে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন। এসময় তাকে বাঁচাতে বাবা মকবুল হোসেন এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
এসময় ওই তাদের জমিতে থাকা কৃষি শ্রমিকরা দ্রুত মনোয়ার ও তার বাবা মকবুলকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী আধুনকি সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রহুল আমিন জানান, সকাল ১০টা ৫ মিনিটে মকবুল হোসেন ও তার ছেলে মনোয়ার হোসেনকে হাসপাতালের জরুরী বিভাগে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজরা। তারা দু’জনেই বিদ্যুতায়িত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ