নীলফামারী প্রতিনিধি: পাবনায় দলিত সম্প্রদায়ের যুবক তুলসি দাসকে হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়।
মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন নীলফামারী জেলা শাখা আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন সম্প্রদায়ের শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।
এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাওন ভুঁইমালী, সাধারণ সম্পাদক সুমন বাঁশফোর মাসুদ, সদস্য অনিল বাঁশফোর ও মানিক বাঁশফোর।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি পাবনায় দলিত সম্প্রদায়ের নির্দোষ যুবক তুলসী দাসকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান বক্তরা।