হাসান মাহমুদ, লালমনিরহাট : বর্তমানে সবাই যখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত। তখন কে কার কথা ভাবে, কে কার জন্য সময়, মেধা, অর্থ ব্যয় করে। সবাই নিজের স্বার্থ নিয়েই কাজ করে থাকে। তাই হয়তো এতসব স্বার্থবিদ্বেষী মানুষের মাঝেও কয়েকজন ভালো মানুষ থাকে। যারা নিজের মেধা, সময়, অর্থ ব্যয় করে কোন প্রকার স্বার্থ ছাড়াই মানুষের মঙ্গলের তরে কাজ করে য়ায়। তাদরে মধ্যে একজন মানুষ হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাহ্মুদুল হাসান সোহাগ। সে নিজের অর্থ দিয়ে প্রাথমিক বিদ্যলয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে, তাদের মাঝে বাংলাদেশের যুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক গ্যালারীর করে দিলেন ।
ব্যক্তিগত উদ্যেগ ও অর্থায়নে বাংলাদেশে একমাত্র লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মুক্তিযোদ্ধা বিষয়ক গ্যালারীর করা হল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহ্মুদুল হাসান সোহাগ এই মুক্তিযোদ্ধা বিষয়ক গ্যালারীর শুভ উদ্ভোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, এইসব কোমল-মতি শিশুরা আগামীর ভবিৎষত। তারা একদিন লেখা পড়া শেষ করে অনেক বড় হবে, সমাজে মাথা উচু করে দাড়াবে। তারাই একদিন সোনার বাংলার স্বাধীন নাগরিক হিসেবে দেশের মানুষের মঙ্গলের তরে কাজ করে যাবে ও নেতৃত্ব দিবে। তাই এখন থেকে আমাদের সকলের উচিৎ এই সব কোমল-মতি শিশুদের প্রতি খেয়াল রাখা।
তিনি আরো বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি নির্মান করার পরিকল্পনা হাতে নিয়েছি, পরিবল্পনা বাস্তবায়ন করবো। এছাড়া বিদ্যালয় গুলোতে ১৭৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঐতিহাসিক বিষয়ের মোড়াল তৈরির পরিকল্পনাও করেছি। পরিবেশ রক্ষায় প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হচ্ছে ও পর্যায়ক্রমে করা হবে। শিশু শারীরিক সুস্থতার ধরে রাখায় খেলাধুলা করা অতিব প্রয়োজন। তাই প্রতিটি বিদ্যালয়ে খেলাধূলার জন্য শিশুবান্ধব খেলনা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা এস এস মডেল হাইস্কুল এ্যান্ড টেকনিক্যাল কলেজের প্রধানশিক্ষক রেজাউল করিম প্রধান (জুয়েল), গড্ডিমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনসহ ওই বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ।