বিনোদন ডেস্ক: হাতে ট্যাটু, মডেলের সঙ্গে কখনো সুইমিংপুলে, আবার কখনো ভিজছেন বৃষ্টিতে—আগে কখনো এভাবে দেখা যায়নি বালামকে।
রোববার ১০ আগস্ট ইউটিউবে বালামের নতুন গানের ভিডিও প্রকাশ হয়েছে। বৃষ্টিতে ভিজে, বালাম গাইছেন ‘তুই ছাড়া সবই মেঘে ঢাকা/তুই ছাড়া যেন সবই ফাঁকা’।
মেঘে ঢাকা শিরোনামের এই গানটিতে তার সঙ্গে মডেল হয়েছেন শাওন প্রিয়াঙ্কা। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন তাপস ও মুন্নি দম্পতি। এতে সহযোগী সৃজনশীল পরিচালকের দায়িত্ব পালন করেছেন ইলাজার ইসলাম ও রম্য খান।
মোবাইল ফোন রবির মিউজিক স্টেশনে ৮০৮০৪ ডায়াল করলেও শোনা যাবে গানটি। গুনগুন করতে চাইলে রবি মোবাইল থেকে ৪৯৩৯৩৭৪ লিখে পাঠাতে হবে ৮৪৬৬ নম্বরে।