• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিমলায় জাতীয় পাটির অফিস উদ্বোধন

জাপাডিমলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের সুটিবাড়ী বাজারে জাতীয় পাটির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে এটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য শিল্পপতি জাফর ইকবাল সিদ্দিকী। এ সময় তিনি তার ব্যাক্তিগত তহবিলে উপজেলার বিভিন্ন মসজিদ উন্নয়নের জন্য ১০ লাখ টাকা প্রদান করেন। এ সময় তিনি বলেন দেশের উন্নয়নে হোসাইন মহম্মদ এরশাদের বিকল্প নাই। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জাপাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তিনি এলাকাবাসীদের আহবান জানান।

দলীয় কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠানে গয়াবাড়ী জাতীয় পাটির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া হোসেন রাজু, উপজেলা জাপার সাধারন সম্পাদক রফিজুল ইসলাম, সহ- সম্পাদক হাবিবুর রহমান খান লোহানী, গয়াবাড়ী ইউপি সম্পাদক নুরু খান, টেপাখড়িবাড়ী ইউপি সভাপতি আব্দুল রহিম, ও সাধারন সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ