• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪ দেশে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব মমতার

মমতাআন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। বুধবার নয়াদিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার কার্যালয়ে বৈঠককালে তিনি এ প্রস্তাব করেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, এ ৪টি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্যে লুক ইস্ট পলিসি অনুসরণ করে এ বিজনেস করিডোর করা হলে সব’কটি দেশের জন্যেই ভালো হবে। তিনি বলেন, তিনি প্রস্তাব করেছেন এখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
মমতা ব্যানার্জি এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি সম্পর্ক অবহিত করেন। তিনি বন্যার ক্ষতি পূরণের জন্যে অর্থ বরাদ্দ দেয়ার জন্যে অনুরোধ করেন। বাংলাদেশের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছিলাম। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে তার বিভিন্ন বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ