• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপহৃত শিশু রিয়াদকে নীলফামারী থেকে উদ্ধার: আটক-২

Nilphamari Chield Recover Pic-1সিসি নিউজ: গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার বোর্ডবাজার থেকে অপহরণের দুই দিন পর নীলফামারীর ডিমলা থেকে পাঁচ বছরের শিশু আব্দুর রহমান রিয়াদকে উদ্ধার করেছে র‌্যাব-১৩,সিপিসি-২ নীলফামারীর সদস্যরা।
বৃহষ্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভারতে পাচারকালে ভারতীয় সীমান্তবর্তী নীলফামারীর  ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের পূবছাতনাই কলোনীর তছিরের পাড়ার জিয়ারুল হকের বাড়ি থেকে  অক্ষত অবস্থায়  রিয়াদকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ও তার সহযোগী সখিনা বেগমকে (৫০) আটক করে র‌্যাব।
শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানায়, গত ১১ আগষ্ট পূর্ব পরিচয়ের সূত্র ধরে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার বোর্ড বাজার কোলেমশ্বর এলাকার আবু বক্কর ছিদ্দিকের পাঁচ বছর বয়সী ছেলে আব্দুর রহমান রিয়াদকে তার বাড়ি থেকে কৌশলে অপহরণ করে জাহিদুল ইসলাম জাহিদ। এরপর থেকে বিভিন্ন সময়ে রিয়াদের অভিভাবকদের কাছে মুঠো ফোনের মাধ্যমে বিকাশের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে। অন্যাথায় রিয়াদকে ভারতে বিক্রি করে দিবে বলে রিয়াদের পরিবারকে জানায়।
এদিকে শিশু অপহরণের ঘটনায় রিয়াদের বাবা আবুবক্কর সিদ্দিক ঐ দিনই সন্ধ্যা জয়দেবপুর থানা একটি অপহরণ মামলা দায়েরের পর র‌্যাব-১ এ  অবগত করেন।
মামলার সূত্র ধরে  বৃহস্পতিবার ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের তছিরের পাড়া এলাকার জিয়ারুলের বাড়ি থেকে রিয়াদকে উদ্ধার করে র‌্যাব। এসময় অপহরণকারী পঞ্চগর জেলার বোদা উপজেলার বকদুলঝুলা চটিপাড়া গ্রামের হামির উদ্দিন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম ও তার সহযোগী নীলফামারী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ গোলনা মাস্টার পাড়া গ্রামের মোজ্জামেল হোসেনের স্ত্রী সখিনা বেগমকে (৫০)  আটক করে র‌্যাব-১৩,সিপিসি-২ এর সদস্যরা।
শুক্রবার ডিমলা থানায় মামলা সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর উদ্ধারকৃত শিশু রিয়াদসহ আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্র্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ