• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোচাগঞ্জে বজ্রপাত ও দূর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত-৩

Dinajpur-Bocahganj-pic-16-08-15বোচাগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন ছাত্র-ছাত্রী। অন্যদিকে পৃথক ঘটনায় রেল লাইন মেরামতের ক্রেং থেকে পড়ে এক শিশু নিহত হয়েছে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান এ হতাহত ঘটনার সত্যতা স্বীকার করে জানায়,আজ রোরবার দুপুর পৌনে ২টায় বজ্রপাতের দেউর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ বাপ্পি (১২) ও জালগাঁও গ্রামের কৃষক শ্যামল চন্দ্র রায় (৩০) এর মৃত্যু হয়। বাপ্পি দেউর গ্রামের বাবুল হোসেনের ছেলে এবংশ্যামল চন্দ্র জালগাঁও গ্রামের নেগর চন্দ্র রায়ের ছেলে বলে জানা গেছে।

এছাড়াও বজ্রপাতের ঘটনায় আহত হয়েছে দেউর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী শিরিন আক্তার, ছাত্র মকছেদ আলম, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সুরেশ চন্দ্র, সাবির হোসেন, সাইদুর রহমান, দেউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র রিফাত রহমান, মতিউর রহমান সহ ১০ জন আহত হয়। আহতদের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে এছাড়া সকাল সাড়ে ১১ সময় বোচাগঞ্জ উপজেলার রামদাসপাড়া গ্রামে রেল লাইন মেরামত কাজে নিয়োজিত ক্রেং থেকে পড়ে ১ম শ্রেণীর ছাত্র বকুল (৬) নিহত হয়। বকুল বগুনগাঁও গ্রামের ধনুরাম রায়ের ছেলে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ