নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের কচাকাটায় শিবিরের ১০ নেতাকর্মী আটক করেছে পুলিশ। বিকাল ৩টা ৪০মিনিটে কেদার মহিলা কলেজ রোডের একটি বাসায় তাদের বৈঠক চলাকালীন সময়ে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ১০জনকে আটক করা হয়েছে জিঙ্গাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।