• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৭ সহস্রাধিক গান মুখস্থ সমাজকল্যাণ মন্ত্রীর!

মহসিনঢাকা: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, তার সাত হাজারেরও বেশি গান মুখস্থ। এর মধ্যে বাংলার পাশাপাশি ইংরেজি ও হিন্দি গানও রয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত সবাইকে নিয়ে সমবেত কণ্ঠে গান ধরেন ‘আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়ই’।

শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আমি বাংলা কথা বলতে পারতাম না। আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি আমার বাবার সঙ্গে ইংলিশে কথা বলতাম, টিল ডেথ। ১৯৬৪ সালের পর আমি বাংলায় কথা বলা শিখি।

তিনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শুধু পুঁথিগত বিদ্যাই নয়, এর পাশাপাশি সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল খান, অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ