নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার থটথটিয়া কৃষ্টপুর এলাকা থেকে সোহাগী নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগী ওই গ্রামের তারা মিয়ার মেয়ে ও স্থানীয় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।বুধবার রাত ৯টার দিকে কৃষ্টপুর এলাকার শাল বাগানের একটি গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সোহাগীর বাবা তারা মিয়া জানান, গত ১৬ আগস্ট সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি সোহাগী। বুধবার রাতে স্থানীয়রা শাল বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।