• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসির সেই কর্মকর্তাকে অপসারণ

59243_1সিসি ডেস্ক: সাংবাদিক পেটনোর দায়ে এনআইডির উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারীকে অপসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এসময় তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সচিব বলেন, ‘গতকাল এনআইডি ভবনে সাংবাদিক নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটার প্রাথমিক তদন্ত করে উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারিকে আমরা অপসারণ করেছি।’

তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছিল। অপসারণের বিষয়টি কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে। ওই কমকর্তা আজ অফিসেও আসেননি।’

গতকাল বুধবার সকালে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প জাতীয় পরিচয়পত্র নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাম্যান রিপু আহমেদকে মারধর ও তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘সেবা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ ইসলামিক ফাউন্ডেশন ভবনে এ নির্বাচন কমিশনারের অবস্থানকালে সাংবাদিক লাঞ্ছণার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এ নির্বাচন কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ