• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাড্ডায় গুলিবিদ্ধ আরেক জনের মৃত্যু

মৃত্যুঢাকা : রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত মো. আবদুস সালাম (৪০) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চার জনের মৃত্যু হলো।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার রাত ১১টার দিকে আবদুস সালামের মৃত্যু হয়। তিনি নিজেকে বাড্ডা ইউনিয়ন যুবলীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান দাবি করেন।

আবদুস সালামের বাড়ি বরগুনার আদর্শনগরে। বাবার নাম মির্জা আলী।

গত ১৩ আগস্ট রাতে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য বিষয়ক সহ-সম্পাদক মো. মাহবুবুর রহমান গামা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক। হাসপাতালে নেওয়ার পর শামসু মোল্লা ও ফিরোজ আহমেদ মানিক মারা যান। পর দিন চিকিৎসাধীন অবস্থায় গামার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৫ আগস্ট গামার বাবা মো. মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

‘রাজনৈতিক প্রতিহিংসার’ পাশাপাশি কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে ‘দ্বন্দ্বের’ জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ গামার স্বজনদের। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন একজন সম্পতি গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ