নীলফামারী : মাদক,জুয়া ও ইভটিজিং বিরোধী কর্মসুচী জোড়দার করতে নীলফামারীতে কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে রবিবার সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাধারন সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নীলফামারী পৌরসভার মেয়র মেয়র দেওয়ান কামাল আহমেদ কে আহবায়ক করে ৩১ সদস্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আট জন উপদেষ্টা রাখা হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মরুফ হাসান,জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, স্বাচিবের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নারী নেত্রী শামীমা রহমান,চেম্বার সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী,জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জলঢাকা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববি ,জেলার ছয় উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারন সম্পাদক গন, নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা প্রমুখ।