• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩৫ তম বিসিএসের ৪১৯ জনের প্রার্থিতা বাতিল

সরকারী কর্ম কমিশনসিসি নিউজ: আবেদনপত্র জমা না দেওয়া, আবেদনপত্রে গুরুতর ত্রুটি, অসংলগ্নতা ও অসম্পূর্ণতার কারণে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের মধ্যে ৪১৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য বিসিএস লিখিত পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবেন না।

এসব প্রার্থীদের কেন্দ্রে না আসার জন্য বলেছে পিএসসি। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পিএসসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ৩৮৩ জন, ডাকযোগে আবেদন পাঠানোয় ৫ জন, ফি জমা না দেওয়া সংক্রান্ত কারণে ১ জন, পুরাতন ফরম জমা দেওয়ায় ৩ জন, ফরমে স্বাক্ষর না করায় ২০ জন, বিজ্ঞাপনের শর্ত না মানায় ২ জন, জন্ম তারিখ ভুল থাকায় ৪ জন ও আবেদনপত্র দেরিতে জমা দেওয়ায় ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৭ সেপ্টেম্বর। আর পদ সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন নিয়মে এবার সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৮ এপ্রিল ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ