• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ড্রোন দিয়ে কারাগারে মাদক পাচার

ড্রোনআন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার একটি কারাগারে ড্রোন দিয়ে মাদক এবং পর্নো ডিভিডি পাচারের চেষ্টা করার দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মেরিল্যান্ডের কারাগার ওয়েস্টার্ন করেকশনাল ইন্সটিটিউটর কাছাকাছি সড়ক থেকে এ দুব্যক্তিকে আটক করা হয়।

তাদের গাড়িতে রিমোট কন্ট্রোল চালিত চারপাখার ড্রোন, একটি হ্যান্ডগান, মারিজুয়ানা এবং পর্নো ডিভিডি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কারাবন্দির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ড্রোন দিয়ে প্রাচীর টপকে কারাগারে মাদক চালানের দায়ে আমেরিকায় এই প্রথম গ্রেপ্তারের ঘটনা ঘটল। এর আগে গত বছরের জুলাইয়ে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কঠোর প্রহরাধীন কারাগারে মারিজুয়ানা, তামাক এবং সেল ফোন পাচারের চেষ্টা করার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়।

সূত্র: এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ