• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি: ৫৫ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

timthumb.phpসিসি নিউজ : পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে করতোয়া নদীর পানি ২৫ সে. মি. বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৫ সে. মি. এবং ব্রহ্মপুত্রে এখন ২৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিতে নিমজ্জিত হওয়ায় জেলার ৪টি উপজেলার ৫৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ফুলছড়ি উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন বন্ধ। এদিকে ঘাঘট নদীর পানি হু-হু করে বাড়ছে। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা বাজারটি জলমগ্ন হয়ে পড়ায় ক্রেতা-বিক্রেতারা দূর্ভোগে পড়েছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বন্যায় এ জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গাইবান্ধা সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৬৭টি গ্রামের ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে দূর্ভোগ পোহাচ্ছে। এছাড়া এ পর্যন্ত ১১ কি. মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ হাজার ২৪২ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। এছাড়া জরুরী ত্রাণ সাহায্য বাবদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৫২ মে. টন খাদ্য শস্য এবং ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ