খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম ফজিলাতু নেছা মুজিব গোল্ডকার্প টুর্নামেন্ট ২০১৫ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে (বালক) দলের টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম হোসেনপুর ভুল্লি সরকারী প্রাথমিক বিদ্যালয় । খেলায় হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের কাছে টংগুয়াসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ট্রাইবেকারে ০৩-০২ গোলে পরাজিত হয়।
অপরদিকে বালিকা দলের খেলায় উত্তর বাবু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০৩-০১ গোলে পরাজিত করে বালিকা দলের খেলাও হোসেনপুর ভুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় এ খেলাও চেম্পিয়ন হয়।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ খানসামা উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মো: হাফিজ সরকার,বিশেষ অতিথি মো:বোরজাহান কবির (এ ইউ ই ও –খানসামা -দিনাজপুর)বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী রানা,২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিক আহম্মেদ শামিম।উক্ত আরোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেহরাজুল আলম সুফি।