• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বিএনপি জামায়াতের ১৪ নেতাকর্মী কারাগারে

কারাগারসিসি নিউজ: হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ এবং নাশকতার মামলায় নীলফামারীর জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক হয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামীরা নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক সামিউল ইসলাম তাদের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন ইউনূস আলী, সহিদুল হক, আব্দুল ওয়াহাব, একরামুল হক, তাজম, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, বাদশা মিয়া, হামিদুুল ইসলাম, নিজাম উদ্দিন, আলাই মামুদ, হাফিজুল ইসলাম, আব্দুল খালেক ও সহিদ। আসামীরা সকলেই বিএনপি ও জামায়াতের জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের নেতাকর্মী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসীর রায় কার্যকর হওয়া রাতেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামচরণ রায়ের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে নারায়ন চন্দ্র রায়কে গুরুত্বর আহত করে বাড়ি ঘরে অগ্নি সংযোগসহ ব্যপাক নাশকতা চালায় । এ ঘটনায় নারায়ন চন্দ্র রায় বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীর নাম উলে¬খ্যসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেন।

নীলফামারী আদালতের (সদর জিআরও) মো. শাহারুল ইসলাম জানান, মামলা দায়ের পর থেকে আসামীরা সকলে পলাতক রয়েছে। মঙ্গলবার মামলার ১৪জন আসামী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। এতে আদালতের বিচারক সামিউল ইসলাম জামিন না মঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠোনোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ