• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে মাছের বাজারে পানি, কাঁচা বাজারে আগুন

কাঁচা বাজারচিলমারী  প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাছ বিক্রি হচ্ছে পানির দামে আর পিয়াজ, কাঁচা মরিচ ও সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। ক্রেতা দের মুখে মুখে এখন মাছ বাজারে পানি আর কাঁচা বাজারে আগুন।
উপজেলার হাটবাজারে সরেজমিন ঘুরে জানা গেছে কয়েকদিন আগে যে মাছ ১৫০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হত তা বর্তমানে ৩০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এর পরও মিলছে না ক্রেতা। টানা বৃষ্টি ও বন্যায় প্রায় সকল পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ার ফলে মাছের দাম কমে যাওয়ার কারন বলে উল্লেখ করেন মাছ ব্যবসায়ীরা। অপর দিকে টানা বৃষ্টি ও বন্যার ফলে কাঁচা বাজারে যেন আগুন লেগেছে।  গত এক সপ্তাহ আগে পিয়াজের দাম ছিল বাজারে ৪০ টাকা কেজি। মাত্র কয়েক দিনের ব্যবধানে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। কাঁচা মরিচ ৪০ টাকার স্থলে ১২০ টাকা, আলু ১৫ টাকার স্থলে ৩৫ টাকা, পটল ২০ টাকার স্থলে ৪৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন শাক-সবজির মুল্য বৃদ্ধি পেয়ে দিগুন দামে বিক্রি হচ্ছে।  এছাড়াও ডিম হালি প্রতি ৬০ টাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় ভারত থেকে এলসি পিয়াজের সরবরাহ বন্ধ হওয়া ও বৃষ্টি ও বন্যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তারা জানান, এলসি সরবরাহ পিয়াজের ও বন্যার পানি কমলে দাম কিছুটা কমে যাবে। এদিকে পিয়াজ ও কাঁচামরিচসহ শাক-সবজির দাম বৃদ্ধি পাওয়াতে ক্রেতারা পড়েছে বিপাকে। বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষদের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এ ব্যাপারে জনসাধারণের অভিমত সরকার বাজার মনিটরিং ব্যবস্থা চালু না রাখায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ