• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রামসাগর দীঘিতে পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক

রামসাগরদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর দীঘিতে জেলা প্রশাসনের উদ্যোগে ১৫৬ কেজি কাতল মাছের পোনা অবমুক্ত করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
বুধবার (২৬ আগষ্ট) সকালে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, মৎস সম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক ভিতকে আরো মজবুত ও স্বনির্ভর করা এবং প্রানিজ আমিষের ঘাটতি পূরণে সরকারি উদ্যেগের পাশাপাশি বেসরকারী সংস্থা ও পেশাজীবীসহ সকল মহলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাঈনুল ইসলাম,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কালি পদ রায়, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান জানান, দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী রামসাগর দীঘিতে কাতল মাছের পোনা ৩৪০ কেজী, সিলভার কার্প মাছের পোনা ৪৬০ কেজী, রুই মাছের পোনা ৪৬০ কেজী, মিগ্রেল মাছের পোনা ৩৪০ কেজি, জাপানী রুই মাছের পোনা ১২০ কেজী, গ্লাস কার্প মাছের পোনা ২৮০ কেজী এবং অন্যান্য মাছের পোনা ২০০ কেজী ৭ দিনের মধ্যে অবমুক্ত করা হবে এবং মাছের পরিমাণ অনুযায়ী খাবার দেয়া হবে। এরই অংশ হিসেবে বুধবার জেলা প্রশাসক মীর খায়রুল আলম ১৫৬ কেজি কাতল মাছের পোনা অবমুক্ত করে পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ